1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. nadibandarzb@outlook.com : ixodovru :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
ময়মনসিংহ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের টিয়ার সেল ও রাবার বুলেটে ২০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

নান্দাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, সকাল সাড়ে ১১টার দিকে অবরোধের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে উঠার সময় নান্দাইল মাজার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়। 

ওসি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

নদী বন্দর/এসএইচবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com