1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
১৫ ফুট উঁচু থেকে লাফ দিয়ে পালাল ভারতের পুলিশ! - Nadibandar.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ১৭৮ বার পঠিত

কৃষকদের আন্দোলনে উত্তপ্ত ভারতের দিল্লির রাজপথ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রজাতন্ত্র দিবসের দিন বিভিন্ন রাস্তায় আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীদের হামলার মুখে পড়তে হয় পুলিশকে। তখন মারমুখী অবস্থানে যায় তারাও।

আন্দোলনের সে সময়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, আন্দোলনকারীদের হাত থেকে বাঁচতে ১৫ ফুট উঁচু দেওয়াল থেকে লাফ দিচ্ছেন ভারতীয় পুলিশ কর্মীরা।

ভিডিওতে দেখা যাচ্ছে, লালকেল্লার একটি দেওয়ালের কাছে থাকা পুলিশ কর্মীদের লাঠি নিয়ে তাড়া করছেন আন্দোলনকারীরা। তাদের অনেকের হাতেই সে সময় হলুদ পতাকা ছিল। তারা সংখ্যাতেও ছিল বেশি। যার জেরে সেখান থেকে সাময়িকভাবে পিছু হঠতে হয় পুলিশকে। সেই সময় মারমুখী আন্দোলনকারীদের হাত থেকে বাঁচতে ১৫ ফুট উঁচু দেওয়াল থেকে লাফিয়ে নীচে নামতে দেখা গেছে পুলিশকে। কয়েক জন পুলিশকর্মী আবার দেওয়ালে ঝুলেই আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com