1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ঘূর্ণিঝড় ‘রেমাল’: ১০ নম্বর মহাবিপদ সংকেত - Nadibandar.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ পরিণত হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাপবিদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

রিমেল বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলের দিকে এগিয়ে আসছে। প্রবল ঘূর্ণিঝড়টি এখন বাংলাদেশের উপকূল থেকে ৩০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে। এটি ১০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে। দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে।

এর আগে শনিবার সাগর বিক্ষুব্ধ হয়ে ওঠায় মোংলা ও পায়রা বন্দরকে ৭ এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। এই ঝড় আরও ঘনীভূত হওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে।

এদিকে আজ ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, ঘূর্ণিঝড়টি অতিপ্রবল হয়ে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com