1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
চট্টগ্রামে ধসে পড়ল নির্মাণাধীন ভবনের ছাদ, হতাহতের শঙ্কা - Nadibandar.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৩ বার পঠিত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার বালুচড়া এলাকায় একটি পোশাক কারখানার নির্মাণাধীন ছাদ ধসে পড়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে ফোর এইচ নামে ওই পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী রিদওয়ান ইসলাম বলেন, ‘ফোর এইচ গার্মেন্টেসে একটি নতুন ভবনের ছাদে ঢালাইয়ের কাজ চলছিল। দুপুর সোয়া ১টার দিকে হঠাৎ বিকট শব্দে ছাদটি ধসে পরে। ঘটনার পরপরই কারখানায় অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে।’

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‘ভবন ধসের ঘটনায় মোট ছয়জন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের কারখানার নিজস্ব হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com