1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
কুয়াশায় ঢেকেছে কুড়িগ্রাম, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন - Nadibandar.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে বেড়েছে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা। মধ্যরাত থেকে কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ জনপদ। সকালেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে বাস, ট্রাক ও মোটরসাইকেল। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার ঘন কুয়াশা থাকায় যানবাহনগুলো দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে। কুয়াশার সঙ্গে ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধিতে সময়মতো কাজে যেতে পারছেন না অনেকে।

এদিকে বয়স্ক ও শিশুদের মাঝে ঠান্ডাজনিত রোগের প্রকোপ কিছুটা বেড়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ এলাকার দ্বীলিপ বলেন, কয়েকদিন থেকে প্রচুর কুয়াশা পড়ছে। সঙ্গে ঠান্ডাও অনুভূত হচ্ছে। বর্তমানে যে কুয়াশা দেখছি, পৌষ মাঘ মাসে বুঝি ঘর হতে বের হওয়া যাবে না।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত এক সপ্তাহ থেকে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৭-২১ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। তবে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নদী বন্দর/এসএম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com