1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
গোপাল কৃষ্ণ হত্যা: সাজা কমলো ফাঁসির তিন আসামির - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩০৭ বার পঠিত

নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ।

মো. ইমান আলীর নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এ আদেশ দেন।

গত ২০০১ সালের ১৬ নভেম্বর সকাল সোয়া সাতটায় অস্ত্রধারী দুর্বৃত্তরা নগরে জামাল খানের বাসায় নাজিরহাট কলেজের অধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা গোপাল কৃষ্ণ মুহুরীকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

তার স্ত্রী রেলওয়ে সাবেক অডিট কর্মকর্তা উমা মুহুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে মোট ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গিট্টু নাসির, তসলিম উদ্দীন ওরফে মন্টু, আজম ও আলমগীর কবির ওরফে বাইজা আলমগীরের ফাঁসির আদেশ দেন। পরবর্তীতে গিট্টু নাসির ক্রসফায়ারে মারা যায়। আসামি মহিউদ্দিন ওরফে মাইন উদ্দীন, হাবিব খান, শাজাহান এবং সাইফুল ওরফে ছোট সাইফুলসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

উচ্চ আদালতে শাজাহান খালাস পেলেও বাকিদের সাজা বহাল ছিল। সবশেষ মামলাটি আপিল বিভাগে শুনানি শেষে মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।

নদী বন্দর/আরএম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com