1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে যুক্ত হচ্ছে ডেমু ট্রেন - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
চট্টগ্রাম (বোয়ালখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৫ বার পঠিত

অবশেষে চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে যুক্ত হচ্ছে কাঙ্ক্ষিত ডেমু ট্রেন। আগামী ৬ ফেব্রুয়ারি পটিয়ায় এ ডেমু ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

উদ্বোধনের মধ্য দিয়ে পূরণ হতে যাচ্ছে প্রয়াত সাংসদ মঈন উদ্দিন খান বাদলের দেয়া প্রতিশ্রুতি।

এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত বলেন, ‘চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় পটিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পটিয়া পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। এরপর সকাল সাড়ে ৭টায় পটিয়া ছেড়ে সকাল ৯টা ৫ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। দ্বিতীয় ট্রিপে বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে দোহাজারীর উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি। দোহাজারী পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায় এবং দোহাজারী থেকে ছেড়ে আসবে ৭টা ৪০ মিনিটে। চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।’ তিনি আরো জানান, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত নতুন একটি ডেমু ট্রেন চালুর কথাও রয়েছে।

প্রসঙ্গত চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। এছাড়া প্রতিদিন এ লাইনে দোহাজারীগামী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস অয়েলবাহী একটি ওয়াগন ট্রেন চলাচল করে।

প্রয়াত সাংসদ মঈন উদ্দিন খান বাদল জীবদ্দশায় বিভিন্ন সভা সমাবেশে এই লাইনে যাত্রী সাধারণের জন্য ডেমু ট্রেন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে তাঁর প্রতিশ্রুত কাঙ্ক্ষিত ডেমু ট্রেন চালু হচ্ছে চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com