1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
নাফ নদীতে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন - Nadibandar.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
নদীবন্দর,কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৫৯ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মিয়ানমার সীমান্তে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. ফিরোজ নামে এক যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহত যুবক মো. ফিরোজ (৩০) টেকনাফ হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামের আলী আহমেদের ছেলে। বিষয়টি জানিয়েছেন হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা লালু।

আহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, রোববার (৬ এপ্রিল) দুপুরের দিকে জাল নিয়ে নাফ নদীর হোয়াইক্যং তোতার দ্বীপে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে গেলে সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও বলেন, পরে খবর পেয়ে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com