1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ - Nadibandar.com
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নদীবন্দর,ঢাকা
  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৬৫ বার পঠিত

বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা নির্বিঘ্ন আয়োজনের জন্য কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (০৯ এপ্রিল) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জীত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এই আদেশ পরীক্ষার দিনগুলোকে বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ১০ এপ্রিল থেকে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষা ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে পরীক্ষার্থীর ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া ২০০ গজের মধ্যে অন্য কাউকে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ আগামীকাল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে।

নদীবন্দর/এএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com