1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজধানী থেকে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী গ্রেফতার - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
নদীবন্দর,ঢাকা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৬৬ বার পঠিত

রাজধানী ঢাকার সায়েন্সল্যাব থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী এস এম মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ মে) রাত ১০টায় তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি নিউমার্কেট থানায় রয়েছেন।

জানা যায়, রাত ১০টার দিকে ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী ও পথচারীরা মিজানুরকে আটক করেন। পরে তাকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রয়েছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এস এম মিজানুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com