1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ইশরাক সমর্থকদের অবস্থান, মৎস্য ভবন-কাকরাইল যানচলাচল বন্ধ - Nadibandar.com
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
নদীবন্দর,ঢাকা
  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪৫ বার পঠিত

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থনকারীরা।

বুধবার (২১ মে) সকাল ১০টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশের এলাকায় ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এতে এলাকাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন এই এলাকায় চলাচলকারী বাসযাত্রীরা।

এছাড়াও টানা সপ্তম দিনের মতো ইশরাককে ডিএসসিসির মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে আজও সকাল থেকে নগর ভবনের ভেতরে ও বাইরে বিক্ষোভ মিছিল করছেন তার সমর্থকরা।

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে দুপুরে আদেশ দেয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। গেল ২৭ মার্চ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের কপি পাওয়ার পর ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু পরামর্শ পাওয়ার আগেই ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

নদীবন্দর/ইপিটি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com