1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় এনসিপি - Nadibandar.com
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৯ বার পঠিত

বিএনপি ও জামায়াতে ইসলামীর পর এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে তারা সেখানে পৌঁছান।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন— দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টায় একই স্থানে বিএনপির সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

বৈঠকগুলোর ধারাবাহিকতায় বিএনপির সঙ্গে আলোচনার পর জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। জামায়াতের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

প্রতিবেদন লেখা পর্যন্ত, বিএনপির সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক চলছে এবং জামায়াত নেতৃবৃন্দ ভেতরে অবস্থান করছে। এরপর এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com