1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবাহী ট্রাকে আগুন, বিকট শব্দে বিস্ফোরণ - Nadibandar.com
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নদীবন্দর, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট টাইম : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৭০ বার পঠিত

কুমিল্লা – সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় কুমিল্লা অভিমুখী সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পরে উল্টে যায়। এসময় ট্রাকে থাকা সিলিন্ডারের বিস্ফোরণে ট্রাকটিতে আগুন লেগে যায়।

বুধবার (৪ জুন) সকালে বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এতে আশেপাশের ৩/৪ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কয়েকটি বিল্ডিংয়ের জানালার গ্লাস ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মহাসড়কের ২ পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। এতে গ্যাস সিলিন্ডারের অসংখ্য বোতল থাকায় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com