1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল - Nadibandar.com
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪৫ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার (৭ জুন) মেট্রোরেল চলাচল এক দিনের জন্য বন্ধ থাকবে। ওই দিন কোনো ট্রেন চালু থাকবে না।

বুধবার (৪ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন যাত্রীদের চাপ কম থাকে এবং কর্মীরা ছুটিতে থাকেন। তাই ৭ জুন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

তবে ঈদের পরদিন, রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে মেট্রোরেল আবার চালু হবে। ওই দিন ট্রেন চলবে ৩০ মিনিট পরপর, অর্থাৎ ৩০ মিনিট হেডওয়ে অনুযায়ী।

এরপর সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের নিয়মে। যেসব দিনে সরকারি ছুটি থাকে, সেসব দিনের সময়সূচি অনুসারেই ট্রেন চলাচল করবে।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সময়মতো মেট্রোরেল পরিষেবা চালু রাখতে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এছাড়া কর্তৃপক্ষ মেট্রোরেল ব্যবহারকারীদের আগে থেকে যাত্রা পরিকল্পনার অনুরোধ জানিয়েছে মেট্রোরেলের নিয়ন্ত্রক সংস্থা।

নদীবন্দর/এএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com