1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ইরানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিল পাকিস্তান - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৬৩ বার পঠিত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতিতে ইরানের সঙ্গে নিজেদের সব সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি এএফপিকে বলেছেন, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার—এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাকিস্তানের এই পাঁচ জেলার সঙ্গে ইরানের সীমান্ত ক্রসিং রয়েছে।

চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন তিনি। ইরান থেকে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার সুযোগও থাকছে।

আতাউল মুনিম বলেন, আজ প্রায় ২০০ জন পাকিস্তানি শিক্ষার্থী ফেরার কথা রয়েছে।

এর আগে, শনিবার (১৪ জুন) পাকিস্তানের জাতীয় পরিষদে বিশ্বের মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রত্যেকটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাবো।

পাশাপাশি ইসরায়েল ইস্যুতে একটি যৌথ কৌশল নির্ধারণে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) জরুরি বৈঠকে বসার প্রস্তাব দেন পাকিস্তানের এই মন্ত্রী।

নদীবন্দর/এএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com