1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
খামেনিকে হত্যার প্রকাশ্য হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬৩ বার পঠিত

ইরানের সর্বোচ্চ ধমীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হবে বলে প্রকাশ্য হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হলেন ‘আধুনিক হিটলার’ এবং ‘তিনি আর বেচে থাকতে পারবেন না’।

বৃহস্পতিবার (১৯ জুন) বীরসেবার সোরোকা হাসপাতাল পরিদর্শন করেন কাৎজ, যেটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিদর্শন শেষে তেল আবিবের কাছে হলোনে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘খামেনি প্রকাশ্যে ঘোষণা করেছেন, তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান, তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালগুলোতে হামলা চালানোর নির্দেশ দেন। আইডিএফের যুদ্ধ লক্ষ্য অনুসারে, নিঃসন্দেহে এই ব্যক্তির অস্তিত্ব থাকা উচিত নয়।’

ইসরায়েল কাৎজ আরও বলেন, ‘খামেনির মতো একজন স্বৈরশাসক, যিনি ইরানের মতো একটি দেশের নেতৃত্ব দেন এবং ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসকে তার লক্ষ্য বলে মনে করেন, তার এই ভয়াবহ লক্ষ্যকে অব্যাহত রাখতে বা বাস্তবায়িত হতে দেওয়া যাবে না।’

খামেনিকে নির্মূল করা যুদ্ধের লক্ষ্যের মধ্যে পড়ে কিনা জানতে চাইলে কাৎজ বলেন, ‘যুদ্ধের উদ্দেশ্য হল পারমাণবিক হুমকি দূর করা, ধ্বংসের উৎস নির্মূল করা এবং ক্ষেপণাস্ত্র হুমকিকে নিরপেক্ষ করা। এই কাঠামোর মধ্যেই আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা জানে সমস্ত লক্ষ্য অর্জনের জন্য প্রশ্নাতীতভাবে এই ব্যক্তির আর অস্তিত্ব থাকা উচিত নয়।’

এরআগে মার্কিন কর্মকর্তারা এই সপ্তাহে বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ভেটো দিয়েছিলেন। ট্রাম্প পরে বলেছিলেন, তারা জানেন আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন। তবে আপাতত তারা খামেনিকে হত্যার চেষ্টা চালাবেন না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com