1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ডেমরায় মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত - Nadibandar.com
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১২ বার পঠিত

রাজধানীর ডেমরার সারুলিয়া রানীমহল বাজার এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যাটারিচালিত অটোরিকশা চালক (৪৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ডেমরার ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার রাশেদুল হক বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পাই। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com