1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
হাতিরঝিলে চক্রাকার বাসে চালু হচ্ছে ‘র‌্যাপিড পাস’ - Nadibandar.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৬ বার পঠিত

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) কর্তৃক পরিচালিত ‘র‌্যাপিড পাস’ কার্ডের মাধ্যমে সব গণপরিবহনের ভাড়া আদায়ের কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে রাজধানীর হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসে ‘র‌্যাপিড পাস’ চালু হচ্ছে। ফলে কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে পারবেন এই রুটে চলা যাত্রীরা।

আগামীকাল রোববার (২০ জুলাই) বিকেল ৩টায় হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস এফডিসি কাউন্টারের পাশে ‘র‌্যাপিড পাস’ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব শেখ মইনউদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এতে উপস্থিত থাকবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

নদীবন্দর/এএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com