1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
আহতদের প্রয়োজনে বিদেশে চিকিৎসা: আইন উপদেষ্টা - Nadibandar.com
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পঠিত

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজন হলে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২১ জুলাই) বিকেলে জাতীয় বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। আজ জাতির জীবনে বড় একটি ট্রাজেডির দিন। এত বড় বিয়োগান্ত ঘটনা আগে কখনও ঘটেনি। এই শোক ভাষায় প্রকাশ করা যাবে না।

পুরো রাষ্ট্র শোকাহত জানিয়ে তিনি বলেন, আমরা ছয়জন উপদেষ্টা এখানে এসেছি। কয়েকজন মাইলস্টোন স্কুলে গেছেন। বার্ন ইউনিটে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন। প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। প্রয়োজনীয়তা অনুযায়ী রোগীদের বিদেশে পাঠানো হবে। চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না।

তিনি আরও বলেন, আমরা আজ যা হারিয়েছি কোনো কিছুর বিনিময়ে তা ফিরে পাওয়া যাবে না। আগামীকাল শোক দিবস ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা খোঁজখবর নিচ্ছেন। এই ঘটনার তদন্ত করা হবে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

আইএসপিআর সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৯ জন, আহত ১৬৪ জন।

নদীবন্দর/ইপিটি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com