1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যারা সামনের সারিতে ছিলেন তাদের একজন আব্দুল হান্নান মাসউদ। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পান। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও হান্নান মাসউদ তাতে অংশ নেবেন না। বরং প্রকাশ্যে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (৪ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্ট করে এ কথা জানান হান্নান মাসউদ।

অনুষ্ঠান বর্জনের কারণ ব্যাখ্যা করে হান্নান মাসউদ বলেন, আগামীকাল (মঙ্গলবার) জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানের দাওয়াত কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই গণঅভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি; হয়তো কতগুলা আসন বসাবে কিন্তু ১৫৮ জনের জন্য জায়গা হবে না। জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কিনা।

তিনি পোস্টে লিখেছেন, যাদের সাহসিকতায় আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকার, বছর না পেরোতেই তারা মূল্যহীন। আমার সহযোদ্ধা, যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে- তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে, আমি আব্দুল হান্নান মাসউদ ব্যক্তিগতভাবে আগামীকালের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি।

নদীবন্দর/এএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com