1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সস্ত্রীক টিকা নিলেন পরশ - Nadibandar.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৩ বার পঠিত

করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি এবং তার স্ত্রী আইনজীবী নাহিদ সুলতানা যুথি সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন।  

এ বিষয়ে পরশ বলেন, কোনো ধরনের গুজব-অপপ্রচারে কান না দিয়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাই টিকা গ্রহণ করুন। অনেক দেশের আগেই শুধু রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণে আমরা আগেই টিকা পেয়ে গেছি। তাই পরিবারের সুরক্ষার স্বার্থে ও দেশের মানুষের সুরক্ষার স্বার্থে সবাই টিকা গ্রহণ করুন। টিকা গ্রহণের পরেও মাস্ক পরিধান অব্যাহত রাখুন।

তিনি আরও বলেন, আমরা টিকা নিয়েছি, আপনারাও টিকা গ্রহণ করুন। এখানে ভয়ের কিছু নেই।

উল্লেখ্য, নভেল করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে জাতীয়ভাবে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের অষ্টম দিন।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com