1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ম্যারাডোনার মরদেহের ময়নাতদন্ত হবে - Nadibandar.com
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নদী বন্দর, ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২১৮ বার পঠিত

সদ্য প্রয়াত আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মরদেহের ময়নাতদন্ত করা হবে।  ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আর্জেন্টিনার শহর স্যান ইসদ্রোর প্রসিকিউটর জন ব্রোয়েট জানান, তার শরীরে ‘কোনো আঘাতের চিহ্ন নেই’ এবং সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে তার মৃত্যু ‘স্বাভাবিক’। তবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে সান ফার্নেন্দো হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা বুধবার তিগ্রে’র নিজ বাড়িতে মারা যান। ফুটবলের এই মহাতারকা বয়স হয়েছিল ৬০ বছর। এর আগে বুয়েনস আয়ার্সের হাসপাতালে মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচারের পর কিছুদিন আগে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন দিয়েগো ম্যারাডোনা।

আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোল করেছেন ১৯৮৬ সালে দেশটিকে একাই বিশ্বকাপ এনে দেয়া এই তারকা।

নদী বন্দর/আরএম

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com