1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
আশাশুনিতে ট্রলারডুবি, নিখোঁজ ৩ - Nadibandar.com
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৩ বার পঠিত

সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্ফানে বেড়িবাঁধ ভেঙে সৃষ্টি হওয়া খালে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর  ট্রলারটিতে থাকা ১২ জনের মধ্যে নয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ শ্রমিকরা হলেন বাবুর আলী, শফিকুল ও আজিজ। তাদের বাড়ি উপজেলার শ্রীউলা এলাকায়। দুর্ঘটনায় আহত একজনকে জায়গির মহল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৬টায় বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় উপজেলার প্রতাপনগরের কুড়িকাউনিয়ায় অবস্থিত খালটিতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাঁধের কাজে যাওয়ার জন্য খাল পার হওয়ার সময় স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এখনো তিনজন নিখোঁজ রয়েছে। ভাটার সময় হওয়ায় তারা মূল নদীর দিকে ভেসে গেছে। ট্রলারটি নদীতে পাতা জালে আটকা পড়ায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

ট্রলারটি চাকল নূর ইসলাম জানান, ১২ জন শ্রমিক নিয়ে পার হওয়ার সময় স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়। দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিন শ্রমিক এখনো নিখোঁজ।

আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com