1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ধানমন্ডিতে আ.লীগ-যুবলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৭ বার পঠিত

‎রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর মূল সড়কে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ মিলে একটি ঝটিকা মিছিল করেছে। প্রায় ১০০-১৫০ জনের এ মিছিলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে ধানমন্ডি-২৭ নম্বর মিরপুর সড়কে মিছিলটি বের হয়। তবে অল্প সময়ের মধ্যেই সবাই গা ঢাকা দেন।

স্থানীয়রা জানান, হঠাৎ দুপুর ২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রাফা প্লাজার সামনে থেকে এক থেকে আওয়ামী লীগের শতাধিক কর্মী মিছিল নিয়ে বের হয়। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে চার দিকে ছোটাছুটি শুরু হয়।‎

‎ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈনু মারমা জানান, আজকে দুপুরে হঠাৎ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের খবরও পেয়েছি আমরা। আশপাশের সিসি ক্যামেরা দেখে আমরা তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেব।

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com