1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সমাজমাধ্যমের নিষেধাজ্ঞা প্রত্যাহার: অবশেষে ‘জেন জি’-র কাছে নেপাল সরকারের নতিস্বীকার! - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

‘জেন জি’ অর্থাৎ তরুণ প্রজন্মের বিদ্রোহের কাছে নতিস্বীকার করল নেপাল সরকার। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল সমাজমাধ্যমের ওপর থেকে।

নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং ছাত্র ও যুব সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন, বিক্ষোভ প্রত্যাহারের জন্য।

গত সপ্তাহে ২৬টি সমাজমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই দেশের ছাত্র-যুবরা।

অবরোধ করা হয় সড়ক পথ। উত্তপ্ত হয়ে ওঠে কাঠমান্ডু। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ চান। এমনকি, তার পৈতৃক বাড়ি লক্ষ করে ইটবৃষ্টি করা হয়।

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তোলে বিরোধী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। এই পরিস্থিতিতে নিজের পদ থেকে ইস্তফা দেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

বিদ্রোহ দমন করতে কার্ফিউ জারি করে প্রশাসন। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ১৯ তরুণের মৃত্যু হয়েছে। আহত আড়াইশো জনেরও বেশি।

বিদ্রোহ বাড়তে থাকলে সোমবার রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠকের পরে সমাজমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় নেপাল সরকার।

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী যুব সম্প্রদায়ের কাছে বিক্ষোভ প্রত্যাহারের আবেদন জানালেও সরকারের নেওয়া আগের সিদ্ধান্ত ভুল ছিল না বলেই মনে করেন তিনি।

মন্ত্রীর মতে, যেহেতু বিক্ষোভের নেপথ্যে ‘সমাজমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা চাপানো’ কারণ ছিল, তাই তা প্রত্যাহার করা হল।

মন্ত্রিসভার বৈঠকে দাবি করা হয়েছে, এক্স সমাজমাধ্যমে এমন কিছু মন্তব্য উঠে এসেছিল যা জাতীয় সার্বভৌমত্বকে অসম্মান করে। জানা যায়, ১৫ দিনের মধ্যে সহিংসতা ও হত্যার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com