1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
এ বিজয় ব্যক্তিগত নয়, শিক্ষার্থীদের সম্মিলিত জয়: ভিপি সাদিক কায়েম - Nadibandar.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। বিজয়ের পরদিন বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এই জয় কোনো ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি ‘জুলাই প্রজন্ম’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সম্মিলিত জয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডাকসু নির্বাচনে কেউ হারেনি। এখানে জয়ী হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী, জয়ী হয়েছে জুলাইবিপ্লবের আকাঙ্ক্ষা, জয়ী হয়েছে শহীদদের স্বপ্ন।

সাদিক কায়েম বলেন, আমাদের এই বিজয় শহীদদের আত্মত্যাগের ফসল। আমরা স্মরণ করি মুক্তিযুদ্ধের শহীদ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ, আধিপত্যবিরোধী সংগ্রামের শহীদ এবং বিশেষভাবে স্মরণ করছি শহীদ আবরারকে, যিনি ছাত্ররাজনীতির সহিংসতার শিকার হয়ে প্রাণ হারান। আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

তিনি নিজের দায়িত্ব সম্পর্কে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে এবং আমার সহযোদ্ধা এস এম ফরহাদ ও মহিউদ্দিন খানসহ পুরো প্যানেলকে যে আমানত দিয়েছেন, আমরা চেষ্টা করব সেই আমানতের যথাযথ হক আদায় করতে। ইনশাআল্লাহ, আমরা যে স্বপ্নের ক্যাম্পাস গড়ার অঙ্গীকার করেছি, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত থামব না।

সাদিক কায়েম আরও বলেন, আমি চাই না শিক্ষার্থীরা আমাকে শুধু ডাকসুর ভিপি হিসেবে দেখুক। আমি চাই তারা আমাকে ভাই, বন্ধু, সহপাঠী হিসেবেই জানুক। আমার আচরণ বা ভাষা যেন কোনোভাবেই অহঙ্কারের প্রকাশ না করে, সেটি আমি গুরুত্ব সহকারে খেয়াল রাখব।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা এমন একটি ক্যাম্পাস চাই, যেখানে শিক্ষার্থীরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনার জন্য একটি উন্নত পরিবেশ পাবে। গবেষণার সুযোগ থাকবে, আবাসন নিশ্চিত হবে, খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা থাকবে। নারী শিক্ষার্থীদের জন্য হবে নিরাপদ, সমানাধিকারের ক্যাম্পাস।

নারী শিক্ষার্থীদের অবদানকে বিশেষভাবে স্বীকার করে সাদিক বলেন, ডাকসু নির্বাচনের সফল আয়োজন এবং জুলাইবিপ্লবে আমাদের বোনদের সাহসী অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। এই অর্জন তাদেরও সমানভাবে প্রাপ্য।

তিনি বলেন, নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের কেউই প্রতিপক্ষ নন। তারা সবাই এখন আমাদের পরামর্শদাতা। আমরা মত-পথ নির্বিশেষে সবাইকে নিয়েই কাজ করতে চাই।

সংবাদ সম্মেলনের শেষ অংশে দায়িত্ব পালনের সময় এক গণমাধ্যমকর্মীর মৃত্যুতে শোক জানিয়ে সাদিক কায়েম বলেন, আমি তার পরিবারকে গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে যেসব সাংবাদিক এই নির্বাচন কাভার করেছেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, এই দায়িত্ব এক কঠিন পরীক্ষা। আমরা চাই, এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে এবং একটি আধুনিক, মানবিক ক্যাম্পাস গড়ে তুলতে আমরা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com