1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
জাকসুর ভোট বর্জন ৪ প্যানেলের, পুনর্নির্বাচনের দাবি - Nadibandar.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নদীবন্দর, সাভার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ বার পঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেলের প্রার্থীরা। পুনর্নির্বাচনের দাবিও জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন। লিখিত বক্তব্য পড়েন সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শরণ এহসান।

ভোট বর্জনকারী প্যানেলগুলো হলো—সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল। কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

লিখিত বক্তব্যে শরণ এহসান বলেন, ব্যালট বাক্স নিয়ে হট্টগোল থেকে শুরু করে বুধবার রাত ২টায় পোলিং এজেন্টের ঘোষণা দেওয়া, এর ফলে স্বতন্ত্র প্রার্থীদের পোলিং এজেন্ট ম্যানেজ করতে না পারা, পোলিং এজেন্টদের কাজ করতে না দেওয়া, নারী হলে পুরুষ প্রার্থীর প্রবেশ, ভোটার তালিকায় ছবি না থাকা, আঙুলে কালির দাগ না দেওয়া, ভোটার হওয়ার পরও তালিকায় নাম না থাকা— ইত্যাদি অনেক অনিয়ম, অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে এই নির্বাচনকে ঘিরে বহু সন্দেহ ও প্রশ্নের সুযোগ তৈরি হয়েছে। এই দায় কেবলমাত্র ব্যর্থ, অথর্ব এবং পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন ও প্রশাসনের। আমরা এই অনিয়মের নির্বাচনকে বয়কট করেছি এবং দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নতুন করে তফসিল ঘোষণাসহ পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।

এর আগে বিকাল ৪টার দিকে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। মাওলানা ভাসানী হলের গেস্ট রুমে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

এবারের নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ প্রার্থী। নির্বাচনে অংশ নিয়েছে ছাত্রদল, শিবির, বামপন্থি ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত ৮টি প্যানেল।

নদীবন্দর/জেএস

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com