1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
এসপি পদমর্যাদার ৯ পুলিশ কর্মকর্তাকে বদলি - Nadibandar.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই পদমর্যাদার আরেকজন কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে।

‎রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

‎পুলিশ অধিদফতরের এআইজি ড. এলিজা শারমীনকে বিপিএ সারদায়, রাজারবাগের পুলিশ টেলিকমের পুলিশ সুপার আসমা বেগম রিটাকে নোয়াখালী পিটিসিতে, নোয়াখালী পিটিসি পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ ইমামকে পিবিআইয়ে, আরএমপির উপ-পুলিশ কমিশনার মো. আব্দুর রশিদকে র‌্যাবে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যলয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এপিবিএনে, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কামারুম মুনিরাকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ অধিদফতরে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রুহুল আমীনকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হাইওয়ে পুলিশে, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমীকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) পিটিসি টাঙ্গাইলে, বিপিএ সারদার অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ারকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ঢাকার এসবিতে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

‎এদের মধ্যে পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদের এসএমপিতে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

নদীবন্দর/এএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com