1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
যশোর সীমান্তে ৫ কোটি টাকার স্বর্নের বার উদ্ধার - Nadibandar.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
নদী বন্দর (যশোর) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৭৮ বার পঠিত

ভারতে পাচারকালে যশোরের চৌগাছা উপজেলার শাহাজাতপুর সীমান্ত থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (০৫ ডিসেম্বর) ভোরে যশোর বিজিবি ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা এসব স্বর্ণের বারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সেলিম রেজা স্বর্ন পাচারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চৌগাছা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি স্পেশাল টহল দল অভিযান চালায়। ওই অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারের প্রাক্কালে শাহাজাতপুর গ্রামের একটি মাঠে অজ্ঞাত ব্যক্তিকে ধাওয়া করলে কালো কসটেপে মোড়ানো অবস্থায় ৬০টি স্বর্ণের বার ফেলে পালিয়ে যায় ।

এ সময় পরিত্যক্ত অবস্থায় স্বর্নের বারগুলো উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪ কোটি ৯৬ লাখ টাকা। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো যশোর কাস্টমসের ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানান লে. কর্নেল মোঃ সেলিম রেজা।

নদী বন্দর/আরকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com