1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
‘করোনার ভ্যাকসিন নিতে লোকজন আমেরিকা থেকে দেশে আসছে’ - Nadibandar.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬৩ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা থেকে কিছু মানুষ বাংলাদেশে করোনার ভ্যাকসিন নিতে আসছেন।

তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন, আমেরিকায় কত দিন পরে ভ্যাকসিন পাওয়া যাবে, তার ঠিক নেই। তাই এই সময় আমরা দেশে এলাম এবং ভ্যাকসিনও নিলাম।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে বিদেশি কূটনীতিকদের করোনা ভ্যাকসিনেশন কার্যক্রমে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পাচ্ছে না। তবে প্রতিটা লোককে আমরা ভ্যাকসিন দিতে চাই। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, একটা লোকও যদি অসুস্থ থাকেন, তাহলে এই রোগ নির্মূল হবে না। আমরা শিগগিরই বাংলাদেশ থেকে করোনাভাইরাস নির্মূল করবো।

এদিন ওই হাসপাতালে বাংলাদেশের অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা করোনা টিকা নেন।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com