1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ফরিদপুরে আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান ৯ জন নারীসহ আটক ১৮ জন - Nadibandar.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৮ বার পঠিত

বৃহস্পতিবার ১৮ই ফেব্রুয়ারি ফরিদপুর শহরের গোয়ালচামট নিউ গার্ডেন সিটি ও নিউ মার্কেট সংলগ্ন গার্ডেন ভিউ আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। অসামাজিক কার্যক্রম ও মাদক রাখার অপরাধে নিউ গার্ডেন সিটি থেকে ৯ জন ও গার্ডেন ভিউ থেকে ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় কয়েক জনের দেহ তল্লাসী করে ৪৫ পিচ ইয়াবা মাদক দ্রব্য ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি পুলিশের ওসি সুনীল কর্মকারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

আটকৃতদের বিরুদ্ধে ডিবি পুলিশের এস.আই শাহিনুর রহমান বাদী হয়ে অসামাজিক কার্যকলাপ ও মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা রজু করে জেলা হাজতে পাঠিয়েছে। ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অসামাজিক ব্যবসার বিষয়ে ওসি ডিবি বলেন, আমরা ধারাবাহিক ভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। অবৈধ ব্যবসার কেউ রক্ষা পাবে না। ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম এর নির্দেশে সকল অপরাধ প্রতিরোধে আমরা কাজ করবো।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com