1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মেঘনা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ - Nadibandar.com
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২০ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর উপরে অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরিকুল ইসলাম পলাশ (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ কুমিল্লার হোমনা উপজেলার মীরশিকারি গ্রামের নুরুল ইসলামের পুত্র।

দুর্ঘটনায় তার ভগ্নিপতি জিয়াউল হক (৩১) আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ উদ্দিন বলেন, কুমিল্লা থেকে মোটরসাইকেলে করে দু ‘জন রাজধানীতে যাচ্ছিলেন। সন্ধ্যায় মেঘনা সেতুতে তাদের মোটর সাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে পেছনে বসে থাকা পলাশ পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। 

এ ঘটনায় চালক আহত হয়েছেন।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com