1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ও হল খোলার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী - Nadibandar.com
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯৬ বার পঠিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে ২৪ মে এবং আবাসিক হল খুলে দেয়া হবে ১৭ মে। তার আগে সব আবাসিক শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আজ সোমবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।

বর্তমানে হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, করোনার কারণে বিসিএস পরীক্ষার বয়স বিবেচনা করবে সরকার।

গত বছরের ১৭ মার্চ করোনার প্রাদুর্ভাব রুখতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। কয়েক ধাপে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

করোনার প্রাদুর্ভাব কমে আসায় চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবি আসতে থাকে। এ নিয়ে আন্দোলনে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বশেষ জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com