1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
যমুনায় ধরা পড়ল ৪৪ কেজির বাঘাইড়, দাম ৬০ হাজার - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮০ বার পঠিত
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলের জালে ৪৪ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাঘাইড়টি ভূঞাপুর মাছ বাজারে উঠলে স্থানীয় এক ব্যাংক কর্মকর্তা ৬০ হাজার টাকায় মাছটি কিনে নেন।  

জানা গেছে, রোববার উপজেলার গোবিন্দাসীর বাসিন্দা বুদ্ধু ও বাবলু জাল নিয়ে যমুনা নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তাদের জালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরতে সক্ষম হন তারা। পরে মাছটি ভূঞাপুর মাছ বাজারে নিয়ে আসেন। মাছের দাম চান ৮০ হাজার টাকা। পরে ৪৪ কেজি ওজনের মাছটি ভূঞাপুর ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা আব্দুল লতিফ ৬০ হাজার টাকায় কিনে নেন। এ সময় বৃহৎ আকারের বাঘাইড় মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।

ক্রেতা আব্দুল লতিফ বলেন, ভূঞাপুর মাছ বাজারে গিয়ে দেখি বিশাল ওজনের বাঘাইড় মাছ নড়াচড়া করছে। দেখে কিনতে ইচ্ছে হলো। পরে দর দাম করে মাছটি ৬০ হাজার টাকায় কিনেছি। মাছটি কিনতে পেরে খুবই আনন্দ প্রকাশ করছেন তিনি। 

এদিকে মাছ বিক্রেতা বাবলু মিয়া জানান, যমুনা নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে কৌশলে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই। পরে মাছটি বাজারে নিয়ে ৬০ হাজার টাকায় বিক্রি করেছি। জীবনে প্রথম এত বড় মাছ জালে ধরতে পেরে খুবই আনন্দ লাগছে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com