1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
এক টাকার বড়শিতে ২৯ হাজারের পাঙ্গাশ - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭১ বার পঠিত

বরগুনার বলেশ্বর নদী থেকে এক টাকা দামের একটি বরশি দিয়ে ৩২ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ শিকার করেছেন কবির নামের স্থানীয় এক ব্যক্তি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বলেশ্বর নদীর পদ্মা সুইচ গেট এলাকা থেকে মাছটি ধরা হয়। পরে মাছটি ২৯ হাজার টাকা দরে বিক্রি করেন তিনি।

jagonews24

কবির বলেন, বলেশ্বর নদীতে আমি নিয়মিত বরশি দিয়ে মাছ শিকার করি। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে বরশি ফেলে আজ ভোর ছয়টার দিকে তুলতে চাই। তখন দেখি এই বড় মাছটি বড়শিতে ধরা পড়েছে। তিনি জানান, যে বরশিতে মাছটি ধরা পড়েছে ওই বরশিটির দাম এক টাকা।

মাছটির ক্রেতা ইউনুস বলেন, আমি ২৯ হাজার টাকায় মাছটি কিনেছি। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে এটি কেটে বিক্রি করা হবে। মাছটি দেখার জন্য উৎসুক জনতা বাজারে ভিড় করেছে বলেও জানান তিনি।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com