1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সরছে কুয়াশা, বাড়ছে তাপমাত্রা - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১১ বার পঠিত

দুটি অঞ্চল বাদে সারাদেশে দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে। আজও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আছে। সকাল থেকে বেশ তেজ নিয়েই আকাশে সূর্যের দেখা মিলেছে। পাশাপাশি আগামী তিনদিন টানা বাড়বে তাপমাত্রা। শীতকে বিদায় জানিয়ে গরমের আগমন ঘটছে। শুধুমাত্র নদী অববাহিকায় ভোরের দিকে হালকা কুয়াশার দেখা মিলছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com