1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
শিখা অনির্বাণে ভারতীয় বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধা - Nadibandar.com
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৮ বার পঠিত

ঢাকা সেনানিবাসে ‘শিখা অনির্বাণে’ পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাৎবরণকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া।

বাংলাদেশে সফররত ভারতীয় বিমান বাহিনী প্রধান মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ‘শিখা অনির্বাণ’ পরিদর্শনে যান এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে ভারতীয় বিমান বাহিনী প্রধান বাংলাদেশ সফর করছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে অবস্থানকালে ভারতীয় বিমান বাহিনী প্রধান সেনা সদর, বিমান সদর, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম, লিবারেশন ওয়ার মিউজিয়াম, সেন্টমার্টিন দ্বীপ, বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

ভারতীয় বিমান বাহিনী প্রধান দুই সদস্যের প্রতিনিধিসহ সোমবার (২২ ফেব্রুয়ারি) পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। ভারতীয় বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং দুই রাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com