1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
তিনদিন পর যমুনায় ভেসে উঠল শিশুর লাশ - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪৯ বার পঠিত

গাইবান্ধার সাঘাটায় বাড়ি থেকে নিখোঁজের তিনদিন পর সাগর মিয়া নামে সাড়ে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সাঘাটা ইউনিয়নের সাঘাটা গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাগর একই গ্রামের আব্দুর রহমান ওরফে শফিকুল ইসলাম শফির ছেলে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, গত ২০ ফেব্রুয়ারি দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু সাগর। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরদিন সাঘাটা থানায় একটি জিডি করেন শিশুটির বাবা।

সকালে বাড়ির পাশে যমুনা নদীতে শিশু সাগরের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু সাগর খেলতে খেলতে নদীতে পড়ে ডুবে যায়। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com