1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে মহিলা নিহত - Nadibandar.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নেত্রকোনা প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৭ বার পঠিত

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা জারিয়া রেলস্টেশনের অদূরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে ট্রেনের নিচে কাটা পড়ে লক্ষী রানী চক্রবর্তী (৬০) নামে এক মহিলা নিহত হয়েছেন।

নিহত লক্ষী রানী পূর্বধলা উপজেলা সদরের রাজপাড়া এলাকার মৃত নান্টু চক্রবর্তীর স্ত্রী। পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারি মোঃ আব্দুল মোমেন জানান, জারিয়া রেল স্টেশন থেকে ২৭৫ লোকাল আপ ট্রেনটি সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিয়ে কিছুদুর যাওয়ার পর লক্ষী রানী ট্রেনের নিচে কাটা পড়েন। খবর পেয়ে পুলিশ ও নিহতের স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে মহিলার লাশ শনাক্ত করেন।

পুলিশ পরিবারের বরাত দিয়ে জানায়, স্বামী মারা যাওয়ার পর তিনি মানসিক সমস্যায় ভূগছিলেন। গৌরীপুর রেল ফাঁড়ির ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পাওয়ার পর জিআরপি পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com