1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ইউএনও আবদুল মালেককে বিদায়ী সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাব মির্জাপুর - Nadibandar.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২০৫ বার পঠিত

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেককে প্রেসক্লাব মির্জাপুরের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার সন্ধায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি কিসমত খোন্দকার, শামসুল
ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সোহেল মোহসীন শিপন, নবনির্বাচিত সভাপতি নিরঞ্জন পাল, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, সহসভাপতি জহিরুল ইসলাম শেলী, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, শিলা আক্তার প্রমুখ।

পরে প্রেসক্লাবের পক্ষে থেকে ইউএনও আবদুল মালেকের হাতে কেস্ট তুলে দেয়া হয়। উল্লেখ্য আবদুল মালেক দীর্ঘ আড়াই বছর অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে মির্জাপুরের ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। তার পরবর্তী কর্মস্থল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বলে জানা গেছে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com