1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে পড়ে চালক নিহত - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২১৩ বার পঠিত

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরির পন্টুন থেকে ট্রাক নদীতে পড়ে এর চালক নিহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ট্রাকের হেলপার।

রোববার রাত ১০টার দিকে পাটুরিয়া ৩ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে চালকের মরদেহসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী পণ্যবাহী একটি ট্রাক পাটুরিয়া ৩ নম্বর ঘাটে আমানত শাহ নামের ফেরিতে উঠছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পন্টুন থেকে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের হেলপার ভেতর থেকে বেরিয়ে আসতে পারলেও আটকা পড়েন এর চালক।

পরে রাত ২টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করে। একইসাথে ট্রাকটিও উদ্ধার করা হয়।

তিনি জানান, তাৎক্ষণিক নিহত চালকের পরিচয় জানা যায়নি। মরদেহ পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com