1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
আমরা দেশের মানুষকে স্বপ্ন দেখাতে চাই : ফখরুল - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ১৭৯ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা দেশের মানুষকে স্বপ্ন দেখাতে চাই। প্রতিটি মুক্তিযোদ্ধার সম্মান এবং শ্রদ্ধা করতে চাই। দেশের প্রতিটি মানুষকে আমরা মূল্যায়ন করতে চাই।

সোমবার (১ মার্চ) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আপনার জানেন এই সরকার সম্পূর্ণ অবৈধভাবে জিয়াউর রহমান খেতাব বাতিলের চেষ্টা করছে। কিন্তু তারা জানে না ইচ্ছা করলে এ খেতাব বাতিল করা সম্ভব না।

তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য তিনবার কারাভোগ করেছেন। তাছাড়া এই সরকারের আমলে অসংখ্য নেতাকর্মী কারাগারে রয়েছেন। পিন্টুর মত অনেকে কারাগারে মৃত্যুবরণও করেছেন।

বর্তমান সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা ভেঙে ফেলেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আসুন ৫০ বছর পরে আমরা ঐক্যবদ্ধ হয়ে নতুন করে স্বপ্নপূরণের উদ্দেশ্যে কাজ করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী প্রকৌশল ইশরাক হোসেন, খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান প্রমুখ।

এছাড়া ২০ দলীয় জোটের শরিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় দলের সৈয়দ নুরুল হুদা, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের চেয়ারম্যান আজহারুল ইসলামসহ বিদেশি কূটনীতিকরা।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com