1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বগুড়ার শেরপুর-ধুনট সড়কে ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন - Nadibandar.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ২৪৩ বার পঠিত

বগুড়ার শেরপুরের বোয়ালকান্দি বেইলি ব্রিজ ভেঙে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বালু বোঝাই ট্রাকসহ ব্রিজ দেবে যাওয়ায় সড়কের দুই পাশে আটকা পড়েছে শত শত যানবাহন। রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ধুনট থেকে বালু বোঝাই ট্রাক শেরপুর যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ধুনট উপজেলার গোসাইবাড়ী থেকে অতিরিক্ত বালুবোঝাই একটি ট্রাক শেরপুর উপজেলার দিকে যাওয়ার সময় সেতুটি দেবে ট্রাক আটকা পড়ে। ফলে শেরপুর- ধুনট সড়কে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে চেইনপুলি দিয়ে ট্রাকটি উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য মজনু মন্ডল জানান, সিরাজগঞ্জের কাজিপুর ও পূর্ব বগুড়ার বাসিন্দারা, ধুনটের মথুরাপুর, সোনাহাটা, গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ীসহ আশপাশের চারটি উপজেলার লাখো মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ব্রিজ নির্মাণের কাজ চলছে। অস্থায়ী স্টিলের ব্রিজ নির্মাণ করা হয়েছে এবং সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া আছে যেন অতিরিক্ত মালামাল নিয়ে গাড়ি চলাচল না করা হয়। তারপর তারা অতিরিক্ত মালামাল বহন করায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

নদী বন্দর / জিকে

 

 

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com