1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বোদায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৩৬ বার পঠিত

পঞ্চগড়ের বোদায় মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার বোদা পৌরসভা চত্বরে ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি। উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বোদা পৌরসভা চত্বরে শেষ হয়। ৫ কিঃমিঃ ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র, ভাইস চেয়ারম্যানসহ ২ শতাধিক প্রতিযোগী অংশ নেয়। ম্যাথারন প্রতিযোগিতায় সাতমান সাদিক সিয়াম প্রথম স্থান অধিকার করেন। ম্যারাথন প্রতিযোগিতা শেষে বোদা পৌর কার্যালয় চত্বরে ১৩ জন প্রতিযোগীর মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com