1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
করোনার কাছে হেরে গেলেন ইঞ্জিনিয়ার আলী আশরাফ - Nadibandar.com
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৫৬ বার পঠিত

নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার আলী আশরাফ আর নেই। শনিবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার আলী আশরাফ বেশ কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

রোববার বাদ আসর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা এবং দ্বিতীয় জানাজা ফটিকছড়ির জাফতনগর লতিফ রহমান হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হবে।

ইঞ্জিনিয়ার আলী আশরাফ ফটিকছড়ি নিবাসী মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদার বড় ছেলে। প্রকৌশলী আলী আশরাফ চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও রোটারি সেন্টারের আজীবন সদস্যসহ বহু সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com