1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
খুলনায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২২২ বার পঠিত

খুলনার রূপসা বাইপাসে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান মানিক (২৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় পিকআপ চালক আহত হয়েছেন।

শনিবার (৬ মার্চ) রাতে লবনচরা থানার কাছে মানিকের এলপি গ্যাসবাহী পিকআপটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি রূপসার এলাহিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। মোংলা থেকে পিকআপে এলপি গ্যাস নিয়ে তিনি খুলনায় তার ডিপোতে ফিরছিলেন।

এ দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মানিকের লাশ উদ্ধার করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com