1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ফরিদপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত - Nadibandar.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৬৭ বার পঠিত

ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৭ই মার্চ উদযাপিত হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয়। প্রথমে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।এর পর রাজবাড়ী রাস্তার মোর হতে স্টেডিয়াম পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন দৌড় ২০২১ অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিকালে জসিমউদদীন হলে জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে আলোচনা অনুষ্ঠান হয়,উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ত করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা,বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অমিতাভ বোস ও রাজ্জাক মোল্লা সাধারণ সম্পাদক কমিউনিটি পুলিশ।

অন্য দিকে কানাইপুর হাইওয়ে পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও কেক কাটা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত করেন মাদারীপুর হাইওয়ে রিজনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশের কানাইপুরের সভাপতি মাসুদ মাতুব্বর , এস আই আবুল খায়ের, ছাত্র নেতা লিয়াকত আলী সেখ,কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল আলম কামাল।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com