1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
নারী দিবসে নয়াপল্টনে মহিলা দলের শোভাযাত্রা - Nadibandar.com
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ১৭০ বার পঠিত

নারী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

সোমবার (৮ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।

jagonews24

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশ শেষে শোভাযাত্রাটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে কাকরাইল নাইটিঙ্গেল মোড় হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় রুহুল কবির রিজভী অংশ নেন। এদিকে, এ কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com