1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
জাটকা ধরার সময় হাতেনাতে ৯ জেলে ধরা - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৫৩ বার পঠিত

চাঁদপুরে অভয়াশ্রমে জাটকা ধরার সময় ৯ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ৫০ হাজার মিটার জাল এবং ৬০ কেজি জাটকা এবং দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। সোমবার (৮ মার্চ) ভোরে চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

নৌপুলিশ, হরিণাঘাট ফাঁড়ির ইনচার্জ গোলাম মো. নাসিম জানান, নদীতে টহল দেওয়ার সময় বেশ কয়েকটি জেলের নৌকা নৌপুলিশের নজরে পড়ে। এ সময় ধাওয়া দিয়ে ইঞ্জিনচালিত দুটি মাছ ধরার নৌকা আটক করে তারা। পরে নৌকা থেকে ৬০ কেজি জাটকা এবং ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়। এ সময় মাছ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করা হয়।  

আটক জেলেরা হলেন-শেখ সাদ্দাম হোসেন (২০), আরিফ ঢালী (২০), আনসার খান (৩৫), জাকির গাজী (২৭), হানিফ গাজী (৪০), কাদির শেখ (২৮), জসিম শেখ (২৮), আনোয়ার শেখ (২০) এবং মো. হালিম (১৯)।

নৌপুলিশের এই কর্মকর্তা আরো জানান, অভিযানের সময় মো. হালিম নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে তিনি নৌকার ইঞ্জিনের পাখার আঘাতে আহত হন। 

নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে জাটকা নিধন করেছে। 

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com