1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
‘লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে জাপা’ - Nadibandar.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ১৯১ বার পঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল নারীর প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (৮ মার্চ) দলের পক্ষে এক বার্তায় জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এই অভিনন্দন জানান।

তিনি বলনে, ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারা বিশ্বে নানা আয়োজনে নারীর অগ্রযাত্রা সমুন্নত রাখতে দিনটি মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। আমরা, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি।’

নারীর সাফল্যের ধারাবাহিকতায় বিশ্ব সভায় বাংলাদেশ আরও মর্যাদাপূর্ণ স্থান দখল করবে বলে উল্লেখ করেন তিনি। বলেন, ‘দেশের ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তি মিশনসহ নকল স্তরে নারীর সাফল্যময় অংশগ্রহণ দেশের অগ্রযাত্রাকে শক্তিশালী করছে।’

জিএম কাদের বলেন, ‘সাফল্যের সিঁড়িতে নারীর মেধা ও শ্রমের মূল্যায়ন বাড়বে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নারীর অংশগ্রহণ আরও বাড়বে। দেশের রাজনীতিতে নারীদের অবস্থান আরও সুসংহত হবে। আমরা আশা করছি, কন্যা শিশু ও বয়োবৃদ্ধা নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে।’

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com